শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে নিহত ও আহত শ্রমিকদের এককালীন আর্থিক অনুদান প্রদান

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এস.এস. পাওয়ার প্ল্যান্টে গত ১৭ এপ্রিল নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার ২০ মে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষ, চট্টগ্রাম এ এই চেক প্রদান অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে নিহত শ্রমিকের পরিবার ২,০০,০০০/- টাকা এবং আহত শ্রমিক ও শ্রমিকদের পরিবার ৫০,০০০/- টাকা করে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

[৪] উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংসদ সদস্য, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) এবং সভাপতিত্ব করেন এ বি এম আজাদ এনডিসি, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়