শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গাপুরে নতুন ভ্যারিয়েন্টের কারণে দিল্লির সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ করতে চান কেজরিওয়াল

মাহামুদুল পরশ: [২] দাবিটিকে অসত্য বলছে সিঙ্গাপুর।

[৩] এর আগে ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশটিতে করোনার সিঙ্গাপুরের ধরণ শনাক্ত হয়েছে বলে দাবি করেছিলেন। দিল্লির স্বাস্থ্য মন্ত্রণালয়ও এক বিবৃতিতে করোনার এই ধরনটিকে শিশুদের জন্য মারাক্তক ক্ষতিকর হতে পারে বলে উল্লেখ করেছে। করোনার এই ধরনের জন্য ভারতে কোভিডের তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেজরিওয়াল। বিবিসি

[৪] দিল্লির মূখ্যমন্ত্রীর এরূপ অশঙ্কার প্রেক্ষিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিবান বালাকৃষ্ণাণ নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে একটি টুইট করেন। টুইটটিতে তিনি লিখেন, করোনার কোন সিঙ্গাপুরিয়ান ধরণ নেই। কেজরিওয়ালের উদ্যেশে তিনি বলেন, রাজনীতিবিদদের বস্তুনিষ্ঠ কথা বলা উচিৎ।

[৫] বৃহস্পতিবার জয়সঙ্করের এই টুইটের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্কর আরেকটি টুইট করেন। টুইটটিতে তিনি বলেন, কেজরিওয়াল শুধুমাত্র ভারতের জন্য এটি বলেননি। তিনি এটি সারা বিশ্বের জন্য বলেছেন।

[৬] এ প্রসঙ্গে সিঙ্গাপুরের ডিউক এনইউএস মেডিকেল স্কুলের জীববিজ্ঞানী গেভিন স্মিথ স্থানীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, সিঙ্গাপুরে নতুন ধরণের করোনা ভাইরাস সম্পর্কে তার জানা নেই। তিনি আরও বলেন, সিঙ্গাপুরে যেহেতু এত বড় কমিউনিটি নেই। সেহেতু এখানে করোনার নতুন ধরণ তৈরি হওয়া প্রায় অসম্ভব। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়