শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে ছয়টি চোরাই বাইসাইকেলসহ দু’চোর আটক

আফরোজা সরকার: [২] জেলার বদরগঞ্জে ছয়টি চোরাই বাইসাইকেলসহ দু’ চোরকে আটক করেছে পুলিশ। এরা হলেন- পৌরশহরের বালুভাটা এলাকার আজাহারুল ইসলামের ছেলে সবুজ মিয়া(২৫) এবং প্রফেসর পাড়ার হাতেম আলীর ছেলে বুলু মিয়া(৫০)।

[৩] বুধবার রাতে চোরাই বাইসাইকেলসহ তাদের আটক করা হয়।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রড মিস্ত্রি আহিনুর ইসলাম পৌরশহরের সাহাপাড়ায় একটি বাড়ির সামনে বাইসাইকেল রেখে কাজে যোগ দেন। বিকেলে কাজ শেষে তিনি দেখতে পান তার বাইসাইকেলটি নেই। এঘটনায় তিনি বদরগঞ্জ থানায় অভিযোগ করলে বিষয়টি তদন্তে নামে পুলিশ। তদন্তের শুরুতেই পুলিশ নিশ্চিত হয় বাইসাইকেলটি সবুজ চুরি করেছে।

[৫] একারণে তাকে তৎক্ষণাৎ আটক করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে তিনি বাইসাইকেল চুরিসহ হাতেম আলীর কাছে বিক্রির কথা জানান। এরপর তাকে নিয়ে বদরগঞ্জ থানা পুলিশ হাতেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকের পাশাপাশি ছয়টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে।

[৫] বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে ওই অভিযানে অংশ নেন এসআই ওয়ালিউর রহমান, এসআই সাদ্দাম হোসেন, এসআই আসাদুজ্জামান এবং এএসআই মোসলেম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি নিজেই। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ