শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্নলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার (১৯ মে) বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল। রবের্তো ফিরমিনো দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ন্যাথানিয়েল ফিলিপস ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। ৩৭ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৬৬। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পাঁচে নেমে গেছে লেস্টার সিটি। ১ পয়েন্ট বেশি নিয়ে তিনে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইটা চলছে এখন এই তিন দলের মধ্যে।

[৩] আগেই ইউরোপ সেরার মঞ্চের টিকেট নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৩। গত জানুয়ারিতে বার্নলির সঙ্গে প্রথম দেখায় অ্যানফিল্ডে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। তাতে লিগে ঘরের মাঠে তাদের ৬৮ ম্যাচের অজেয় যাত্রা থেমেছিল। - দ্য সান/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়