শিরোনাম
◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেঙে পড়েছে বিখ্যাত পর্যটন স্থান ডারউইন’স আর্চ

রাকিবুল রিফাত: [২] প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত পাথরের ‘ডারউইন’স আর্চ’ ভেঙে পড়েছে। সমুদ্রের জলরাশির মধ্যে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা সেখানে ভিড় জমাতেন। আল জাজিরা

[৩] ইকুয়েডরের পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয় জানায়, প্রাকৃতিক কারণেই আর্চের কিছু অংশ ধসে পড়েছে। ১৪১ ফুট উঁচু স্থাপনাটির উপরের অংশ ভেঙে পড়েছে। নিচে পাথরের স্তূপ পড়ে রয়েছে। তবে দুই পাশের স্তম্ভ দুটি ঠিক রয়েছে ।

[৪] বিখ্যাত এই বিশ্ব ঐতিহ্যের অংশ প্রাকৃতিক স্থাপনাটি ধসে পড়ায় স্থানীয়রা দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দুঃখপ্রকাশ করেছেন অনেকে। ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে এর নামকরণ করা হয়। ২৩৪টি দ্বীপ নিয়ে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ গঠিত। এর মাত্র চারটি দ্বিপে মোট ৩০ হাজারের মতো মানুষের বসবাস। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়