শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস

নিজস্ব প্রতিবেদক: [২] এই দুটি স্যাটেলাইট চ্যানেল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সরাসারি সম্প্রচার করবে। দিবা রাত্রির সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ১ টায়।

[৩] দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার সত্ব কিনে নিয়েছে বিজ্ঞাপনী সংস্থা ব্যানটেক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এজিএম সাব্বির, যে দুটি চ্যানেলে আমরা শ্রীলঙ্কা সিরিজ দেখাবো চ্যানেল দুটো হচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস। তারাই সিরিজটি সম্প্রচার করবে।

[৪] ২০২১-২০২৩ সালের জন্য বিসিবির সম্প্রচার স্বত্ব কিনে নেয় ব্যানটেক। এই সময়কালে অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে বিসিবিকে ১৬১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করবে তারা।

[৫] বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস জানান, ক্রিকেট বিজ্ঞাপনী সংস্থা বেনট্যাককে ২৮ মাসের জন্য অনুমোদন দিয়েছে। আমরা খুশি যে মূল্য চেয়েছি, তারা সেটাই দিয়েছে। আগামী ২৩, ২৫ ও ২৮ মে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়