শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত বছরের মতো এ বছরেও ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি দিতে সক্ষম হবো: মেয়র তাপস

মিনহাজুল আবেদীন: [২] বুধবার (১৯ মে) এক বছর পূর্তি উপলক্ষে নগর ভবন থেকে লাইভে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদ সম্মেলনে একথা বলেন।

[৩] তিনি বলেন, শুরু থেকেই মশা নিয়ন্ত্রণের ওপর জোর দেয়া হয়েছে। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। গত বছর ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনও মানুষের প্রাণহানি হয়নি। এই বছর জানুয়ারি ও ফেব্রয়ারি মাসে কিউলেক্স মশা কিছুটা বাড়লেও তা কার্যকর পদক্ষেপের মাধ্যম দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ হয়েছে।

[৪] তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ঢাকা শহরের ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলা হতো তার জন্য নির্দিষ্ট স্থান ঠিক করা হয়েছে। ওয়ার্ড ভিত্তিক বর্জ্য নির্মাণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ২১টি বর্জ্য স্থাপন কেন্দ্র থাকলে এখন আরও নতুন ছয়টি বাড়নো করা হয়েছে।

[৫] তিনি আরও বলেন, যেসব এলাকায় বৈদ্যুতিক বাতি নেই, সেই সব স্থানে নতুন প্রকল্পের মাধ্যমে বাতি নিমার্ণের কাজ শুরু করা হয়েছে। জনগণের কোনও অভিযোগ পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা:মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়