শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে

সাইদুল ইসলাম, লন্ডন: [২] সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মের মু‌ক্তি ও সাংবা‌দিক নির্যাত‌নের প্রতিবা‌দে মঙ্গলবার লন্ড‌নে ইউকে-বাংলা প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে সাংবা‌দিক‌দের প্রতীকী কর্মবিরতী ও মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

[৩] তীব্র বৃ‌ষ্টি উ‌পেক্ষা ক‌রে পুর্ব লন্ড‌নের আলতাব আ‌লী পা‌র্কে শহীদ মিনার চত্ব‌রে স্থানীয় সময় বেলা দুইটায় এ কর্মসুচী শুরু হয়।

[৪] প্রেসক্লাব সভাপ‌তি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর প‌রিচালনায় মানববন্ধন শে‌ষে সমা‌বে‌শে দল মত নি‌র্বিশে‌ষে ক‌মিউ‌নি‌টির বিভিন্ন সংগঠন ও বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ যোগ দি‌য়ে সংহ‌তি প্রকাশ ক‌রেন।

[৫] সমা‌বে‌শে বক্তারা, প্রথম আ‌লোর সি‌নিয়র রি‌র্পোটার রো‌জিনা ইসলামের দ্রুত মু‌ক্তির দাবী জানান। বক্তারা ব‌লেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে হেনস্তা, মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের পেশাদার সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিবিরোধী সাংবা‌দিকতাকে বাঁধাগ্রস্থ করাই এস‌বের উ‌দ্দেশ্য।

[৬] সমা‌বে‌শে সংহ‌তি জা‌নি‌য়ে অন্যান্যরাও যোগ দেন ও বক্তব্য রা‌খেন ব্যারিষ্টার না‌জির আহমদ, রহমত আলী, আব্দুল মু‌নিম ক্যারল, রিয়াদ হাসান, প্রেসক্লাব সহ-সভাপ‌তি বিপ্লব কুমার পোদ্দার,‌ আহাদ চৌধুরী বাবু, সময় টি‌ভির সো‌য়েব কবীর, মোস্তাক বাবুল, বাংলা ভিশ‌নের আব্দুল হান্নান, বাংলা‌দেশ প্রতি‌দি‌নের আসম মাসুম, আব্দুল বা‌ছিত বাদশা, ইউকে বাংলা প্রেসক্লা‌বের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আ‌জিজুল আ‌ম্বিয়া, ট্রেজারার সাইদুল ইসলাম, সাংবা‌দিক মাহবুব সু‌য়েদ, মিনহাজুল আলম মামুন, মাহমুদুর রহমান শানুর, এনাম চৌধুরী, আ‌নোয়ারুল ইসলাম অ‌ভি, জয়নাল আ‌বে‌দিন, ইউসুফ জাকা‌রিয়া খান, মে‌হেদি হাসান মারুফ,‌ মিছবাউর রহমান, আ‌তিয়া বেগম, তাহমিনা আক্তার প্রমুখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ