শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা গেলেন ভারতীয় অলরাউন্ডার রাজেন্দ্র সিং জাদেজা

স্পোর্টস ডেস্ক : [২] মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার মারা গেলেন ভারতীয় সাবেক তারকা অলরাউন্ডার রাজেন্দ্র সিং জাদেজা। মৃ’ত্যুকালে সৌরাষ্ট্রের সাবেক এই পেসারের বয়স হয়েছিল ৬৬ বছর।

[৩] সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়, সৌরাষ্ট্রের বিগত দিনের অন্যতম তারকা ক্রিকেটার রাজেন্দ্রসিং জাদেজার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। করোনার বিরুদ্ধে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

[৪] ভারতীয় এ তারকা ক্রিকেটার ৫০টি প্রথম শ্রেণি এবং ১১টি লিস্ট এ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ১৪৮ উইকেট। আর ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১৬৪০ রান।

[৫] ক্রিকেট থেকে অবসরে বোর্ডের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতেন রাজেন্দ্রসিং জাদেজা। তিনি ৫৩টি প্রথম শ্রেণি, ১৮টি লিস্ট-এ এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। শুধু তাই নয়, সৌরাষ্ট্র ক্রিকেটে নির্বাচক, কোচ এবং টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।

[৬] রাজেন্দ্র জাদেজার মৃ’ত্যুতে শোকপ্রকাশ করে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার বর্তমান সভাপতি জয়দেব শাহ বলেন, ক্রিকেট জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমার যত ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের মধ্যে অন্যতম সেরা ছিলেন উনি। তার কোচিং, মেন্টরশিপে ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত।

[৭] সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সাবেক সচিব নিরঞ্জন শাহ জানিয়েছেন, নিয়ম শৃঙ্খলা, ক্রিকেট প্রজ্ঞা, স্টাইল সব বিষয়েই তিনি অনন্য ছিলেন রাজেন্দ্রসিং জাদেজা। ক্রিকেটের প্রতি তার অবদান এবং আত্মত্যাগ আজীবন স্মরণে থাকবে। - হিন্দুস্থান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়