শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, নতুন আক্রান্ত ৭০

দিদারুল আলম:[২] চট্টগ্রামো গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৮৯৭ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৫ জন।

[৩] মঙ্গলবার ( ১৮ মে ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়।

[৪] এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬টি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চমেক ল্যাবে ৫ জন এবং সিভাসু ল্যাবে ১২ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৫] বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০টি নমুনা পরীক্ষা করে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব নমুনা পরীক্ষা করা হয়নি।

[৬] কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫টি নমুনার মধ্যে ২টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬২ জন এবং উপজেলার ৭ জন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ