শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি নিহত ◈ সরকারি অর্থায়নের নির্ভরতা কমাতে বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার ◈ বাবা-মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কত? ভাই সম্পত্তি না দিলে বোন কী করবেন? জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলার চিন্তায় ১২ বছর শচীনের কেটেছে নির্ঘুম রাত

স্পোর্টস ডেস্ক: [২] ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান, লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার। ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তিনি। দুই ফরম্যাটে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন শচীন। দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উৎরাই পেরিয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান। অনেক ত্যাগ আর সাধনার পরেই এই অবস্থানে পৌঁছেছেন তিনি। ক্যারিয়ারজুড়ে হাজারো সফলতা শচীনের। তবুও কিছু আক্ষেপ কিংবা না বলা কথা থেকে গেছে তার।

[৩] ক্রিকেট ক্যারিয়ারের দীর্ঘ সময় নির্ঘুম রাত কাটিয়েছেন শচীন। নিদ্রাহীন থাকার এই অসুখের কথা জানিয়েছেন শচীন নিজেই।

[৪] সম্প্রতি একটি শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্মের আয়োজনে ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এ কিংবদন্তি। নিজের এই সমস্যা নিয়ে তিনি বলেন, সময় যতো গড়িয়েছে আমি ততই অনুধাবন করেছি খেলার জন্য শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও থাকা প্রয়োজন। যেকোনো ম্যাচের আগেই নিজেকে মানসিকভাবে তৈরি করা খুব জরুরি। খেলার আগে থেকেই আমার কল্পনায় খেলাটা শুরু হয়ে যেত। প্রচণ্ড উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাতাম তখন।

[৫] ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ার এই ভারতীয় কিংবদন্তির। ক্যারিয়ারে বহুদিন এই সমস্যায় ভুগেছেন তিনি। এ সম্পর্কে তিনি আরও বলেন, আমি মাঠে নামার আগেই আমার কল্পনায় খেলা শুরু হয়ে যেত। ১০-১২ বছর ধরে উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে লড়াই করতে হয়েছে আমাকে। ম্যাচের আগে অসংখ্য রাত আমার নির্ঘুম কেটেছে। তবে পরে পরে মানিয়ে নিতে শুরু করি এবং স্বাভাবিকভাবে নিতে শুরু করি।

[৬] কিন্তু এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে পেলেন শচীন? এমন অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। শচীন বলেন, মনকে উৎফুল্ল রাখতে ব্যস্ত সময় কাটিয়েছি। টিভি দেখতাম, ভিডিও গেম খেলতাম। এছাড়া চা বানানো, নিজের কাপড় ইস্ত্রি করা, এসব করেও সময় কাটাতাম। আমার বড় ভাই আমাকে এসব শিখিয়েছিলেন। ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই রুটিন মেনে চলেছি।

[৭] যেকোনো ইনজুরি কিংবা শারীরিক ফিটনেসকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, তেমনি মানসিক স্বাস্থ্যের বিষয়কেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়