শিরোনাম
◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন ◈ লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং ◈ ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই সাহায্যের প্রয়োজন: ইরান পররাস্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন নিয়েই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

মাহিন সরকার : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ সফরের কথা আছে অস্ট্রেলিয়ার। তার আগেই খেলোয়াড়দের করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করা যাবে, এমন আশাবাদ দেশটির ক্রিকেট বোর্ডের। তবে সেজন্য প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে প্রথম বারের মতো মাঠে গড়াতে যাওয়া ‘দ্য হান্ড্রেডে’ অজি ক্রিকেটারদের অংশগ্রহণ।

[৩] টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সঙ্গে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। গত এক দশকে সীমিত ওভারের ফরম্যাটে এটিই হবে অজি ক্রিকেট দলের প্রথম বাংলাদেশ সফর।

[৪] সোমবার ১৭ মে নিজেদের উইন্ডিজ সফরের ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলছে আলাপ, উদ্দেশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সিরিজটির সূচি চূড়ান্তকরণ।

[৫] তবে এ সফরের আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আশায় আছে অস্ট্রেলিয়া ক্রিকেট। বোর্ডের কর্মকর্তা বেন অলিভার বলেন, আমরা আশা করি উইন্ডিজ সফরের আগেই সফরকারী দলের সবাই টিকার আওতায় আসবেন। সফরের সঙ্গে সম্পৃক্ত লোকজনকে টিকাদানের বিষয়ে এখন স্থানীয় সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা। তবে কোনো কারণে যদি ভ্যাকসিন না মেলে, সে পরিস্থিতির জন্যও নিজেদের পরিকল্পনা প্রস্তুত রেখেছে অজি ক্রিকেট। নিজেদের টিকা পাওয়া নিয়ে অবশ্য স্থানীয় সরকারের ওপর কোনো প্রকার ‘প্রাধান্য’ পেতে চাচ্ছে না বোর্ড।

[৬] তিনি আরও বলেন, আমরা অনেক আগ থেকেই বলে আসছি ক্রিকেটের জন্য আমরা কোনোপ্রকার প্রাধান্য পেতে চাই না। আমরা চলমান প্রক্রিয়ার ওপর কোনো প্রকারের বাড়তি বোঝা সৃষ্টি করতে রাজি নই। আমরা এখন টিকা নিয়ে সরকারের নিয়ম-নীতি সম্পর্কে ভালোভাবে ধারণা পেতে, ও তা মেনেই কীভাবে আমরা নিজেদের পরিকল্পনা সাজাতে পারি তা নিয়েই তাদের সঙ্গে কাজ করছি।

[৭] বিসিবির সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। এই সফরটিই হবে শেষ দশ বছরে সীমিত ওভারের ক্রিকেটে দলটির প্রথম বাংলাদেশ সফর।

[৮] তবে এই সফরের জন্য কিছুটা ক্ষতির মুখে পড়তে হতে পারে অজি সাত ক্রিকেটারকে। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা, ডার্সি শর্ট, ও জাই রিচার্ডসন আছেন দ্য হান্ড্রেডের উদ্বোধনী আসরে।

[৯] বাংলাদেশ সফরের সূচি যদি ২৪ জুলাই উইন্ডিজ সফর শেষ হওয়ার পরই ফেলা হয়, সেক্ষেত্রে এই সাতজনের খেলার সম্ভাবনাই নেই টুর্নামেন্টটিতে খেলার। কারণ ২১ আগস্ট শেষ হতে যাওয়া টুর্নামেন্টটি হবে যুক্তরাজ্যে। আর বাংলাদেশ যেহেতু দেশটির করোনাভাইরাস রেড লিস্টে আছে, সেহেতু সফর শেষ হওয়ার পর দশ দিনের কোয়ারেন্টাইন মেনে মাঠে নামলে প্রভাব ফেলার খুব একটা সুযোগ নেই অজি খেলোয়াড়দের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়