শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১১:৩৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

য‌শো‌রে কোয়া‌রেন্টাই‌নে থাকা ভারত ফেরত আরও একজ‌নের মৃত‌্যু

র‌হিদুল খান: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ােরন্টিনে থাকা ভারতফেরত আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) বিকেল সোয়া ৫টার দিকে বিমলচন্দ্র দে (৬০) নামে ওই ব্যক্তি যশোর উপশহরস্থ বলাকা হোটেলে মারা যান।

মৃত বিমলচন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গচন্দ্র দের ছেলে। কোয়ারেন্টিনে সাথে তার স্ত্রী ও ছেলে ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিমলচন্দ্র ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। গত ৮ মে তারা বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন। ওইদিনই তাদের যশোর উপশহরস্থ বলাকা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। আজ দুপুরের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেল চারটা ৪৫ মিনিটে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, বিমলচন্দ্র ফুসফুসের ক্যানসারের লাস্ট স্টেজে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিকেল পাঁঁচটা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।

তিনি আরো বলেন, বিমল, তার স্ত্রী ও ছেলের অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এসেছে। এছাড়া তাদের প্রত্যেকের পিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, বিমলচন্দ্র দে'র মরদেহ তার স্ত্রী ও ছেলে পুলিশের সহায়তায় শরিয়তপুরে নিয়ে গেছেন।

এর আগে ১৩ মে যশোর হাসান হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা আম্বিয়া খাতুন (৩৩) নামে এক ক্যানসার রোগী মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়