শিরোনাম
◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে ঈদে ঘুরতে এসে আহত ৩৯

রাজেশ গৌড়:[২] নেত্রকোনার দুর্গাপুরে ঈদের ছুটিতে ঘুরতে এসে তিনদিনে উপজেলার বিভিন্ন এলকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৯জন। এতে অটো রিক্সা, সিএনজি, মলমগাড়ী ও মটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে। রোববার এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

[৩] প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, দুর্গাপুর পর্যটন এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে লকডাউন অমান্য করে পরিবার পরিজন নিয়ে অত্র এলাকায় আনন্দ করতে এসে এ দুর্ঘটনার স্বীকার হন তারা। এর মধ্যে মটর সাইকেল আরোহী চার জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৪] আহতরা হলেন মো. হারুন মিয়া (১৭), পলাশ মিয়া (১৭), আব্দুল কাদির (১৮) ও তাজুল ইসলাম (১৭)। এছাড়া অন্যান্যদের বিভিন্ন এলাকার ক্লিনিক ও দুর্গাপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। লকডাউনে কঠোর আইন না থাকায় ও সচেতনতার অভাবে এ দুর্ঘটনা গুলো ঘটেছে বলে মনে করছেন স্থানীয় সুধীজন।

[৫] ইতোমধ্যে মলমগাড়ীতে করে পর্যটন এলাকায় ঘুরতে আসা যুবকগন স্বাস্থ্যবিধি ও মাক্স পরিধান না করায় উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে মাক্স বিতরণ করা হয়।

[৬] এ নিয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. তানজিরুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বেড়াতে এসে এ সকল দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে আসা মাত্রই প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের ময়মনসিংহে প্রেরণ শেষে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ