শিরোনাম
◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়' ◈ রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড ◈ মৌমাছির আক্রমণে মা‌ঠেই আম্পায়ারের মৃত্যু ◈ সম্পত্তি নিয়ে বিরোধে ৩০ ঘণ্টা আটকে ছিল বাবার মরদেহ, সমঝোতার পর দাফন ◈ প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভুটান দিয়েই শুরু হতে পারে ◈ সন্তোষ চৌধুরী হত্যায় মেহেদিকে দিল্লিতে আটক, ফেরত পাঠানো হয়েছে

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা দল

নিজস্ব প্রতিবেদক : [২] রোববার (১৬ মে) সকাল পৌঁনে নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লঙ্কানদের বহনকারী বিমানটি। ২৩ মে থেকে শুরু হবে মাঠের লড়াই। তার আগে রোববার থেকে  সফরকারীদের তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শুরু হয়েছে।

[৩] ২১ তারিখ তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। এরপর ২৩ মে প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে ২৫মে আর সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ২৮ মে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

[৪] শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াড: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শেরান ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়