শিরোনাম
◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৮:০৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর গেন্ডারিয়ায় পাঁচতলার বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ: নিহত শিশুর নাম শেখ শাখাওয়াত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা শেখ মো. সুমন জানান, তাদের বাড়ি মুন্সগঞ্জ সদরে। গেন্ডারিয়া দ্বীননাথ সেন রোডের একটি ছয়তলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন। গেন্ডারিয়াতে তার বিদ্যুৎ সরঞ্জামের ব্যবসা রয়েছে।

তিনি আরও জানান, এক ভাই এক বোনের মধ্যে শাখাওয়াত ছোট। বিকেলে সিড়িতে খেলা করছিল শাখাওয়াত। খেলতে খেলতে পাঁচ তলার বাসায় যায়। সেখানে বারান্দায় থেকে নিচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় ওকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। সূত্র: বাংলা নিউজ ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়