শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাধ্য হয়ে অবসর নিলেন ইংলিশ পেসার

স্পোর্টস ডেস্ক : [২] ইনজুরির সঙ্গে লড়াই করেও সেরা না উঠায় বাধ্য হযে অবসরের ঘোষণা দিয়েছেন নটিংহামশায়ার ও ইংল্যান্ডের পেসার হ্যারি গার্নি। কাঁধের চোট থেকে সেরে না ওঠায় ৩৪ বছর বয়সী তারকার এই সিদ্ধান্ত। চোট পাওয়ায় গত মৌসুমে টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে নটিংহামশায়ারের হয়ে বিজয়ী অভিযান মিস হয়ে যায় গার্নির।

[৩] দলটির হয়ে ক্যারিয়ারে তিনটি ওয়ানডে ট্রফির শিরোপা জিতেছেন তিনি। তার মধ্যে লর্ডসে দুটি লিস্ট-এ ফাইনাল ও ২০১৭ ভাইটালিটি ব্লাস্ট শিরোপা জিতেন।

[৪] অবসরের প্রসঙ্গে গার্নি ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে বলেন, ‘বুটজোড়া তুলে রাখার সময় এসে পৌঁছেছে আমার। সম্প্রতি কাঁধের চোট থেকে সেরা ওঠার চেষ্টায় ব্যর্থ হওয়ার পরে, ফলস্বরূপ আমার খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করতে হওয়ায় আমি খুব হতাশ হয়েছি। ’

[৫] গার্নি ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলে ১১ উইকেট নিয়েছে। ২ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া তিনি ১০৩টি প্রথম শ্রেণি এবং ৯৩টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়