শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের ছুটিতেও সরকারি সব হাসপাতাল খোলা রয়েছে

তাপসী রাবেয়া: [২] করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির তিন দিনেও দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ এবং আন্তঃবিভাগ খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছুটিকালীন সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রাখাসহ জরুরি বিভাগে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

[৩] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সুবিধার্থে ১৫ মে শনিবার বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব খোলা থাকবে।

[৪] মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চিঠিতে বলা হয়, ঈদের দিন বিশেষ টিম নিয়োজিত করা, নির্ধারিত ছুটির দিন সরকারি হাসপাতালে জরুরি ও আন্তঃবিভাগ খোলা রাখা এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়