শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০১:৪৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পালিয়ে বিয়ের প্ল্যানিং করে মহা বিপদে পড়েছেন তাহসান-মেহজাবিন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা তাহসান ও মেহজাবিন পালিয়ে বিয়ের প্ল্যানিং করে মহা বিপদে পড়েছেন। তাদের অভিনয়কে সত্যি ভেবে নিজে সাক্ষী হয়ে তাহসান-মেহজাবিনের বিয়ে দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

এই দুই তারকার অনুরাগীরা কিছুটা স্তম্ভিত হতে পারেন। ভাবতে পারেন হঠাৎ এমন কী ঘটেছিলো, যে তাদের বিয়ে দিতে হলো! জল্পনা দূর করে জানানো যাচ্ছে, বাস্তবে নয়, ঘটনাটি দেখা যাবে নাটকে। আসছে ঈদে মহিদুল মহিমের পরিচালনায় ‘ক্রেডিট শো’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন এই দুই তারকা।

নাটকের গল্পে দেখা যাবে- সেজান (তাহসান) ও তুলি (মেহজাবিন) পালিয়ে বিয়ে কারার প্ল্যানিং করছে। তবে সেটা নিজেদের জন্য না। সেজানের বন্ধু ও তুলির বান্ধবীর পালিয়ে বিয়ে করার প্ল্যানিং। কিন্তু সমস্যা হলো সেজানের কোন প্ল্যানই তুলি মানে না আবার তুলি কোন প্ল্যান দিলে সেটা সেজান মানতে চায় না। কারন তাদের পালিয়ে বিয়ে করার প্ল্যানিংয়ের ক্রেডিট সেজান নিতে চায় আবার তুলিও নিতে চায়। এতে বিপত্তি দেখা দেয়।

একটা পর্যায়ে সিদ্ধান্ত হয় সেজান ও তুলি তাদের লুকিয়ে কাজী অফিসে নিয়ে আসবে আর তারপর বন্ধু-বান্ধবীর বিয়ের ড্রেস সেজান ও তুলি পড়বে এবং ওদের ড্রেস বন্ধু ও বান্ধবীরা পড়বে। যাতে ধরা খেলে সেজান ও তুলি খায়। আর এই ফাঁকে ওরা পালিয়ে যেতে পারে।

সেই প্ল্যান মতো বন্ধু এবং বান্ধবী পালিয়ে গেলেও পুলিশের সামনে পড়ে যায় সেজান ও তুলি। পুলিশকে জানায় ওরা বাসা থেকে এসে ভুল করেছে। তারা যার যার বাসায় ফেরত চলে যেতে চায়। কিন্তু পুলিশের এসআইয়ের জীবনেও এরকম ঘটনা ঘটেছিলো। তখন কেউ তাকে সাহায্য করেনি। তাই এসআই ভালবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট বোঝে। এজন্য এসআই সিদ্ধান্ত নেয়, সে নিজে সাক্ষী থেকে সেজান ও তুলির কাজী অফিসে নিয়ে বিয়ে দেবে। যাতে তাদের একে অপরকে হারাতে না হয়। এ কথা শুনে সেজান ও তুলির মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। এরপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। একটা সময় ওরা বুঝতে পারে সবকিছুতেই ক্রেডিট নিতে নেই।তাহসান-মেহজাবিনের বিয়ে দিলো পুলিশ!

উল্লেখ্য, ঈদের দিন রাত ১০টায় আরটিভিতে দেখা যাবে নাটকটি।

  • সর্বশেষ