শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ১০:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাবেচা

হাবিবুর রহমান : বছর ঘুরে আসে ঈদ উৎসব। পরিবারের প্রিয় মুখগুলোকে দিতে হয় সাধ্যমতো ঈদ উপহার।ঈদের আগের দিন নেত্রকোনার পূর্বধলায় যেন জনারণ‌্যে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে বাজার ঘুরে দেখা গেছে, জমজমাট কেনাবেচা হচ্ছে দোকানগুলোতে।

পূর্বধলা বাজার যেন মুখর ক্রেতাদের আনাগোনায়। দোকানগুলোতে উপচেপড়া ভিড়ে বিক্রেতাদের মুখেও হাসি, যারা অনেকদিন পর সুযোগ পেয়েছেন স্বস্তিতে ব্যবসা করার।

তবে এই কেনাবেচা যতটা মনোযোগ দিয়ে করছেন ক্রেতা আর বিক্রেতারা, স্বাস্থ্যবিধিই মানার ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন তারা।

শুক্রবার (১৪ মে) বাংলাদেশে পালিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষকে স্বাস্থ‌্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদ করতে অনুরোধ জানিয়েছে সরকার।

তবে উৎসবপাগল বাঙালি ভয়ঙ্কর করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলে দলে নেমে পড়েছেন কেনাকাটায়। অনেক মানুষের মুখে দেখা যায়নি মাস্ক।

যেখানে শরীরের সঙ্গে শরীর মিলে যায়, সেখানে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব মেনে চলা তো অসম্ভব। এর পরিণাম কী হবে, সে হিসাব-নিকাশ শিকেয় তুলে আপাতত কেনাকাটা ও ঈদ উৎসবের বাইরে আর কিছু ভাবছেন না তারা।

বাজারের বেশ কজন ব্যবসায়িক জানান, গত কয়েক দিনের তুলনায় আজ বেশি বিক্রি করেছেন। করোনার মধ্যেও এত ক্রেতা হবে, তা কখনো ভাবেননি তারা। গভীর রাত পর্যন্ত কেনাবেচা করতে পারবেন বলে মনে করছেন তার।

ঈদে ছেলেমেয়েদের জন্য শেষ মুহূর্তে জামা-কাপড় কিনতে আসা মো. মানিক মিয়া জানান, কাজের চাপে কেনাকাটা করার সময় পাননি। তাই, আজ এসেছেন পরিবারের জন্য কাপড় কিনতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়