শিরোনাম
◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৯:৪২ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০৯:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসসিসি মেয়রের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

শাহীন খন্দকার : [২] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের পক্ষ থেকে কলাবাগান থানা এলাকার কাঁঠালবাগান এলাকায় করোনাকালীন দুর্গত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা প্রতিরোধে কঠোর বিধি নিষেধের মধ্যে স্বল্প আয়ের পরিবারগুলোর মধ্যে মেয়র এসব সামগ্রী প্রদান করার নির্দেশ দেন তিনি।

[৩] ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম বাবুর উদ্যোগে বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ৪শ পরিবারের মাঝে মেয়রের ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবিসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

[৪] এছাড়া এলাকার ৫শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১ম যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, ১৬, ১৭, ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস মাহতাব। ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের ১ম যুগ্ম সম্পাদক ও কলাবাগান থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহিদা করিম সাইদা।

[৫]ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাঁঠালবাগান দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম বাবু, কলাবাগান থানা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভুঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ