শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:৫৮ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ১১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবাসহ আটক-২

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের কানজর পাড়া থেকে প্রায়১০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব১৫।

[৩] মঙ্গলবার দুপুরে হোয়াইক্যং ইউপি কানজর পাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,হোয়াইক্যং ইউপি করাচি উত্তর কানজর পাড়ার বাসিন্দা জাফর আলমের ছেলে রফিক উদ্দিন প্রকাশ টোলাইয়া(৩০) একই এলাকার মৃত জাফর আলীর ছেলে আকতার হোসাইন প্রকাশ মেসি(২৪)।

[৪] মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কানজর পাড়াস্থ কোনাপাড়া রাইচ মিল স্টেশন এর সামনে মাদককারবারিরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে৯হাজার৯৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়