শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

সমীর রায়:  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার হিরন ইউনিয়নের ৫শতাদিক কর্মহীন মানুষের মাঝে নগদ ৫০০শত টাকা করে বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ।

এর পরে কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে অবস্থিত ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রে ও দেবগ্রাম আশ্রায়ণ প্রকল্পে বসবাসরতদের মাঝে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শাড়ি,লুঙ্গি,চাল,ডাল,সেমাই, চিনি বিতরণ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, ওসি মোঃ আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া,কামরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ