শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের ঈদ উপহার পেলো ৪ হাজার পরিবার

সুজন কৈরী : ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে চার হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে র‌্যাব।

র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে ঈদসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র‌্যাব-১ এর অধিনায়ক এবং র‌্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যাব-১ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, করোনা মহামারির কারণে অসহায় ও দুস্থ মানুষের খাবার ব্যবস্থা করা কষ্টসাধ্য হয়ে পড়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব। চলমান করোনা মহামারি এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে র‌্যাব সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ এর আয়োজনে রাজধানীর উত্তরা ৩নং সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে চার হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়