শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিমারিকালীন সময়ে মাস্ক পরার প্রবণতা বাড়ায় দেশে কমেছে যক্ষা রোগী

শাহীন খন্দকার:  [২]গর্ভবতী মা ও নবজাতকদের সাবধানে থাকার পরামর্শ, হাসপাতালগুলোতে থাকছে প্রেগনেন্সি সেন্টার ।

[৩] শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসপাতালের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার আরও বলেন, গর্ভবতী নারী যখন কোভিড-১৯-এ আক্রান্ত হন অথবা তার আগে থেকে যদি তার যক্ষা রোগ থেকে থাকে তখন পরিস্থিতি জটিল রূপ ধারণ করে। করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের জন্য হাসপাতালগুলোতে প্রেগনেন্সি সেন্টার রয়েছে। এছাড়াও ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোতে গর্ভবতী নারীদের জন্য আলাদা কর্নার রয়েছে। ডা আয়েশা বলেন, শিশুদের সহচর্যে যাওয়ার পূর্বে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৪] এই চিকিৎসক বলেন, সার্স-কোভ-২ ভাইরাস ফুসফুসের নতুন কোষগুলোকে মেরে ফেলে। এই কোষগুলো ফুসফুসের উপর নতুন প্রলেপ তৈরির কাজ করে। এ কারণে ফুসফুস পর্যন্ত অক্সিজেন পৌঁছায় না, ফলে দেখা দেয় শ্বাসকষ্ট।

[৫] তিনি আরও বলেন, অন্যদিকে করোনা ঠেকাতে মাস্ক পরার প্রবণতা বেড়েছে। তার ফলে ফ্লু, নিউমোনিয়া, হাম এবং যক্ষ্মা প্রভৃতি ব্যাকটিরিয়া ঘটিত রোগ ক্রমশ কমেছে। যক্ষ্মা একটি ক্রনিক রোগ।

[৮] গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। অন্যান্য ভাইরাসের পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণও হতে পারে। গর্ভবতী মা এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানদের, বিশেষ সাবধানে থাকা উচিত। করোনাভাইরাসে শিশুদের ঝুঁকি অনেকটাই কম প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তবুও তাদের অবশ্যই সাবধানে রাখতে হবেসম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়