শিরোনাম
◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও) ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮১৭ জনের যাচাই বাকি, ১ অক্টোবরের পর চূড়ান্ত সিদ্ধান্ত ◈ রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, এবার ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড ◈ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয়

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ছয় রোহিঙ্গা উদ্ধার, আটক এক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ছয় রোহিঙ্গাকে উদ্ধারসহ এক দালালকে আটক করেছে পুলিশ।

[৩] সোমবার বিকালে উপজেলার বাহারছড়া ইউপি কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে দুইজন শিশু ও চার জন নারী রোহিঙ্গা রয়েছে। তারা সকলে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

[৪] আটক দালাল হলেন- ঐ উপজেলার বাহারছড়া ইউপি বড়ডেইল এলাকার আলী চাঁদের ছেলে নুরুল আমিন(৩০)।

[৫] টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, সোমবার বিকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও এক দালালকে আটক করতে সক্ষম হয়। ঐ সময় সমুদ্র সৈকত সংলগ্ন শফিউল্ল্যার বসত বাড়ীতে জড়ো করা অবস্থায় ৬জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ২জন শিশু ও ৪ জন নারী রয়েছে।

[৬] তিনি আরো বলেন, ছয়জন রোহিঙ্গাকে উদ্ধারের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ