শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যে সীমান্তে টানাপোড়েন, কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা

সীমান্ত নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর টালমাটাল যুদ্ধবিরতির মাঝে কম্বোডিয়ায় সম্ভাব্য নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা। নিরাপত্তা সূত্রের বরাতে কম্বোডিয়ার খেমার টাইমস সোমবার (১৭ নভেম্বর) এমনটাই দাবি করেছে।

সূত্রগুলো সংবাদপত্রটিকে বলেছে, 'থাই সৈন্যরা ১৮ নভেম্বর পুরসাত প্রদেশের থমার দা এলাকা এবং ও'ফ্লুক দাম্রে এলাকায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।'

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কম্বোডিয়ান কর্তৃপক্ষ 'পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।'

সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন নিহতের পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি সই করে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

advertisement

গত সপ্তাহে থাইল্যান্ড একতরফাভাবে যুদ্ধবিরতির কয়েকটি ধারা স্থগিত করার একদিন পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।

১২ নভেম্বর থাই সেনারা বান্তে মিয়ানচে প্রদেশের কম্বোডিয়ান সীমান্তবর্তী গ্রাম প্রে চানে গুলি চালায়। এর ফলে একজন স্থানীয় বাসিন্দা নিহত এবং তিনজন গুরুতর আহত হন। সীমান্তে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে থাই সেনারা আহত হওয়ার পর ব্যাংকক এই পদক্ষেপ নেয়।

কম্বোডিয়া এই অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেছে, তারা নতুন করে কোনো মাইন পুঁতে রাখেনি। তারা মাইন নিষিদ্ধকরণ চুক্তি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ