শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে চাকু-ব্লেডসহ ৩ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, সোমবার ব্যাটালিয়নের একটি দল দক্ষিণ সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তানভীর (২৩) নামের একজন ছিনতাইকারীকে আটক করে। তার কাছ থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাকু ও ১ টি ব্লেড ও ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

এছাড়া রোববার পৃথক অভিযান চালিয়ে যাত্রাবাড়ী মোড় এলাকা থেকে দুজন ছিনতাইকারীকে আটক করে র‌্যাবের অপর একটি দল। আটকরা হলো- মেহেদী (১৯) ও জিহাদ (১৮)। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু ও ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করছিলো।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়