শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:৪৭ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদ মুহিউদ্দীন : যারা ঈদে বাড়ি ফেরা নিয়ে হাসাহাসি করছি, তারা কি স্বীকার করি যে আমরা ব্যর্থ?

খালেদ মুহিউদ্দীন : আমি একজন ভাঁড় বলছিÑআমরা যারা ঈদে বাড়ি ফেরা নিয়ে হাসাহাসি করছি, তারা কি স্বীকার করি যে আমরা ব্যর্থ? আমরা কি জানি বা বুঝতেছি যে আমাদের উৎপাদিত বার্তার কোনো মূল্যই অনেকের কাছে নেই। আমাদের মেসেজের, তা জীবনসংহারি গণমৃত্যুর হলেও যে লোকে তোয়াক্কা করছে না এতে আপনে কী বুঝতেছেন? এইটা কী বুঝতেছেন, আমাদের পরিবেশিত আর সব বার্তাকে ভোক্তারা কতোটুকু গুরুত্ব দেন? যারা মেসেজ বানান, তাদের সকলেরই কিন্তু বিষয়টা ভেবে দেখা উচিত। আমরা সবাই মিলে বার্তা আর উপদেশ দিতে গিয়ে পরিণত হয়েছি সম্মিলিত ভাঁড়ে। কেউ বাড়ি ফেরা নিয়ে হাসছি, আবার কেউ হাসছি যারা বাড়ি না গিয়ে ফেসবুকে বিপদ সংকেত দিচ্ছেন তাদের নিয়ে।
আমার মনে হয় ঐতিহাসিকভাবে আমাদের সবচেয়ে প্রিয় সংবাদগুচ্ছ হল, এটা-আমি-আগেই-বলেছিলাম-তখন-কেউ-আমার-কথা-শুনো-নাই। আমরা কিছুতেই বিস্মিত হই না। সবই আমরা আগে বলে রাখি। আমাদের বাবা-মা ও ছোটবেলা থেকে আমাদের তাই শিখিয়েছেন। আপনি অংকে ১০০ পেলেও বাবামা বলবেন, তিনি আগে থেকেই তা অনুমান করেছিলেন, মেট্রিকে ফেল করলেও জানবেন যে, পিতামাতা আগেই তা জানতেন। করোনা নিয়ে কী কী বিপদ হতে পারে তাও আমি আগে আগে বলে রাখি তা আমার কথা কেউ শুনুন আর নাই শুনুন। আবার এইসব করোনা ওভারহাইপড, আজাইরা এমন কথাও আমরা কেউ কেউ বলে রাখি। ফেসবুক থেকে

  • সর্বশেষ