শিরোনাম
◈ ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন ◈ পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে সিলেটের পাথর কোয়ারি আংশিক চালুর পথে সরকার ◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না: নিখিল

সমীরণ রায়: [২] আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে রাজনীতি করেন। মানবসেবাই তার একমাত্র ব্রত। করোনা দুযোর্গে কোথাও কেউ না খেয়ে থাকেনি। সরকার এবং আমাদের দলের নেতাকর্মীরা তার নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

[৩] তিনি বলেন, করোনায় অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় যুবলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিচ্ছে। বাংলাদেশের কোথাও একটি মানুষ না খেয়ে থাকেনি। দূযোর্গ শেষ না হওয়া পর্যন্ত যুবলীগ মানুষের পাশে থাকবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীঘার্য়ু কামনা করে দোয়া চান তিনি।

[৪] রোববার ঢাকা মহানগর দক্ষিণের ৬ নং ওয়ার্ডের মুগদা এলাকার উত্তর মদিনাবাগে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৫] এর অংশ হিসেবে রাজধানীর মুগদায় ৫ শ’ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। উপহার সামগ্রি হিসেবে চাল. ডাল, তেল, লবন, সেমাই, চিনি, আলু এবং শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

[৬] ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ, তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেল, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শামসুল আলম অনিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, সদস্য ইঞ্জি: মুক্তার হোসেন চৌধুরী কামাল, এ্যাডভোকেট শওকত হায়াত, আসাদুজ্জামান আজম প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়