শিরোনাম
◈ ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন ◈ পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে সিলেটের পাথর কোয়ারি আংশিক চালুর পথে সরকার ◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৯ ব্যাংকের উদ্যোগে গঠিত হচ্ছে স্টার্টআপ কোম্পানি

বিভিন্ন খাতের তরুণ উদ্যোক্তাদের তহবিল যোগান দিতে ‘স্টার্টআপ’ কোম্পানি খুলছে ৩৯টি বাণিজ্যিক ব্যাংক।

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বা বিএসআইসি নামে আগামী ১২ মে এর যাত্রা শুরু হচ্ছে; ব্যাংকগুলো এর তহবিলের যোগান দেবে।

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ কোম্পানি গঠনে নেতৃত্ব দিচ্ছে বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি।

প্রথমদিকে কোম্পানির তহবিল হচ্ছে ৪৫০ কোটি টাকা। চলতি বছর শেষে তা ৭০০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা করছে বিএসআইসি। প্রথমবার গঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদে সরকারি-বেসরকারি মিলিয়ে ৫ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন।

এবিবি চেয়ারম্যান ও বেসরকারি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বিএসআইসির প্রথম চেয়ারম্যান হয়েছেন। পর্ষদের অন্য চার সদস্য হচ্ছেন মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ।

বিএসআইসির চেয়ারম্যান মাসরুর আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা শুধু আইটিবেজড খাতে মূলধন দেবো না। সব খাতেই বিনিয়োগ করতে তরুণদের অগ্রাধিকার দেবো।

“আমরা প্রাথমিকভাবে সেইসব উদ্যোক্তাদের অগ্রাধিকার দেবো, যারা ইতোমধ্যে তাদের ধারণাগুলোকে কিছুটা যাচাই করেছেন, ‘প্রোটোটাইপ’ বা প্রাথমিক পর্যায়ে ব্যবসা শুরু করেছেন।”

বিএসআইসি ‘বাস্তবসম্মত ও বিনিয়োগ উপযোগী’ ব্যবসায় ঋণের বদলে মূলধন যোগান দেবে মন্তব্য করে তিনি বলেন, “কোম্পানি পুঁজি হিসেবে মূলধন যোগাবে। কোনো ঋণ দেবে না। মালিকানায় থাকবে, পরিচালনা দেখবে। ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে বিএসআইসি কাজ করবে।”

কোনো কোম্পানিতে মূলধন যোগানের পাশাপাশি শেয়ার কিনেও অংশীদার হবে বিএসআইসি। প্রতি বছর ৩৯ ব্যাংক তাদের নিট মুনাফার ১ শতাংশ হারে বিএসআইসিতে মূলধন বাড়াবে।

কোম্পানিটি ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ করে নিবন্ধন নিয়েছে যৌথ মূলধনী ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) কাছ থেকে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১২ মে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিসিআইসি গঠন করা হলেও এর অংশীদারিত্বে বা পরিচালনার কোনোপর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব রাখা হয়নি। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা হলেও বিএসআইসি কোনো ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান না হওয়ায় এর উপর কোনো নিয়ন্ত্রণ বা তদারকির সুযোগ নেই কেন্দ্রীয় ব্যাংকের।

বিএসআইসির পরিচালনায় স্বচ্ছতা ও তদারকির দায়িত্বে কে থাকবে, এ প্রশ্নে মাসরুর আরেফিন বলেন, “আমরা একটি পরিকল্পনা করছি কীভাবে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণ করানো যায়। এটি নিয়ে আলোচনা চলছে, ভবিষ্যতে কোনো ফরম্যাটে নিয়ন্ত্রক সংস্থার একটি তদারকির বিষয়ে অন্তর্ভুক্ত হবে।”

এর আগে ২০২১ সালে প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের তহবিল যোগান দিতে সরকারি উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল দিয়ে ‘স্টার্টআপ’ তহবিল গঠন করা হয়, যার সুদহার ধরা হয় ৪ শতাংশ।

সেখান থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো তহবিল নিয়ে উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে পারবে।

এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি বছরের নিট মুনাফার ১ শতাংশ হারে অর্থ যোগান দিয়ে একটি ‘স্টার্টআপ তহবিল’ গঠনের সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত ৫২টি ব্যাংক এ তহবিল গঠন করেছে। এর জন্য প্রতিটি ব্যাংকের নিজস্ব ‘স্টার্টআপ’ নীতিমালা তৈরি করতে হয় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়। তহবিলের সম্মিলিত আকার এখন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

দুটি তহবিল মিলে এখন হাজার কোটি টাকা ছাড়ালেও ব্যাংকগুলোর এ খাতে বিনিয়োগ ৫০ কোটি টাকাও ছাড়ায়নি।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ তহবিল থেকে ১১ জন উদ্যোক্তার জন্য বিনিয়োগ নিতে পেরছে ব্যাংকগুলো। আর পরিমাণও খুব বেশি নয়। বাণিজ্যিক ব্যাংকগুলো তহবিল গঠন করলেও সেখান থেকে বিনিয়োগ আশাব্যঞ্জক নয়।”

তিনি বলেন, “এজন্য কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগের তত্ত্বাবধানে একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনে সহায়তা করা হয়েছে। যে জন্য তহবিলটি গঠন করা হল, তা যেন উদ্যোক্তাদের কাছে পৌঁছানো যায়।

“একটি ডেডিকেটেড প্রতিষ্ঠান হলে হয়ত তহবিলটির উদ্দেশ্য পূরণ হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়