শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবা হারালেন সাকারিয়া

স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম সংস্করণে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার পর থেকে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তরুণ পেসার চেতন সাকারিয়া। নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াইয়ে ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটি তার দাম সুরক্ষিত করে ১.২ কোটি রুপিতে।

[৩] এর আগে সময়টা বড্ড খারাপ যাচ্ছিল সাকারিয়ার। ভাইয়ের আত্মহত্যা, বাবার অসুস্থতা মিলিয়ে মানসিকভাবে শান্তিতে ছিলেন না ২২ বছর বয়সী পেসার। পরিবারের সমস্ত দায়দায়িত্ব ছিল তার কাঁধে। তবে আইপিএলে পাওয়া বেতনে হাসি ফোটে তার মুখে। বেশ কয়েকটি সাক্ষাৎকারে সামনের দিনগুলোতে মা-বাবার সঙ্গে সুন্দর জীবন কাটানোর ইচ্ছে জানিয়েছিলেন তিনি।

[৪] কিন্তু সুখের সময় বেশি দিন আর থাকল না সাকারিয়ার। করোনার সঙ্গে লড়ে রবিবার ৯ মে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তার বাবা। গুজরাটি টিভি নাইনের বরাতে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম খবরটি জানিয়েছে। - জি নিউজ / ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়