শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে জয়ী হয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ৩ প্রতিযোগী

শরীফ শাওন: [২] প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেছেন ঢাকা বিভাগের প্রতিযোগী মুহাম্মদ হাবিবুর রহমান, ২য় স্থান অধিকার করেছেন ঢাকা বিভাগের প্রতিযোগী মাসউদ রিদওয়ান ও ৩য় স্থান অধিকার করেছেন খুলনা বিভাগের প্রতিযোগী আমানউল্লাহ আল কাফি।

[৩] শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে ওআইসি ইউথ ক্যাপিটাল ঢাকা ২০২০ উপলক্ষ্যে আয়োজিত পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগীতার বাংলাদেশ অঞ্চলের চূডান্ত প্রতিযোগীতায় বাংলাদেশ অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচন করা হয়।

[৪] ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেন, এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ইসলামের সুমহান শিক্ষা অর্জনে তরুণ সমাজ সবচেয়ে বেশি অনুপ্রাণিত হবে। আশা করি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে বরাবরের মতই শীর্ষস্থান অধিকার করে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

[৫] আন্তর্জাতিক পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা জাতীয় ও আন্তর্জাতিক দুটি পর্যায়ে; এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া এবং বাংলাদেশ এই ৬ টি অঞ্চলের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে। ছয়টি দেশ থেকে আঞ্চলিক পর্যায়ে ৩ জন করে নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগি নিয়ে মোট ১৮ জন প্রতিযোগি আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিবেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে।

[৬] আইসিওয়াইএফ সচিবালয় এবং ইসলামিক ফাউন্ডেশন এই বাছাই প্রক্রিয়াটি সংহত করার জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতাটি পরিচালনা করবে আইসিওয়াইএফ। স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের প্রতিযোগিতাটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়