শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের রকেটটির ধ্বংসাবশেষ পড়েছে ভারত মহাসাগরে

সালেহ্ বিপ্লব, হ্যাপি আক্তার: [২] নিয়ন্ত্রণ হারানো রকেটের ১০০ ফুট অংশটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরেছে, যার অংশবিশেষ পড়েছে মালদ্বীপের কাছাকাছি। বেইজিং জানিয়েছে, এর বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলেই পুড়ে গেছে। সিএনএন

[৩]  সাউথ চায়না মনিং পোস্ট  বলেছে,  বাংলাদেশ সময় রোববার  সকাল সাড়ে ৮টা এবং বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে এটি আছড়ে পড়ে।

[৪] পৃথিবীর কক্ষপথে নিজেদের মহাকাশ স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে চীন। সেই মহাকাশ স্টেশনের নামও ইতোমধ্যে ঠিক করা হয়েছে- তিয়ানহে মহাকাশ স্টেশন। সেই মহাকাশ স্টেশনের একটি মডিউল পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে গত ২৮ এপ্রিল ওয়েনচ্যাং স্পেস সেন্টার থেকে ‘লংমার্চ ৫ বি’ নভোযানটি উৎক্ষেপণ করেছিলো চীনের মহাকাশ সংস্থা।

[৫] স্পেসনিউজ জানায়,  নভোযানটি সফলভাবে মহাকাশ গবেষণা স্টেশনের মডিউলটিকে স্থাপন করতে পারলেও  নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এরপর ঘুরে চলছিলো পৃথিবীর কক্ষপথে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়