শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের উপর মাদক কারবারিদের হামলা, পুলিশের এস আই সহ আহত ৫,আটক ৩ 

মনিরুজ্জামান সুমন: চুয়াডাঙ্গা সীমান্ত শহর দর্শনায় ফেনসিডিল উদ্ধারকে কেন্দ্র করে মাদককারবারিরা টহল পুলিশের উপর হামলা করেছে। পুলিশ হামলাকারি সহ ৩জনকে আটক করেছে। (আজ) শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

পুলিশের ডিউটি অফিসার এস আই শরিফুল ইসলাম জানান ঐদিন দর্শনা থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্তবর্তী গ্রাম ঈশ্বরচন্দ্পুরের খাইরুল ইসলামের বাড়ি অভিযান চালায়। পরে তার বাড়ি থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করলে সংঘর্ষ বেধে যায়।

এ সময় পুলিশের এস আই মো: শাহিন, এ এস আই মাহমুদ হক ,মাদক কারবারি খাইরুল ইসলাম (৩৫)তার পিতা হাসেম আলি(৫৫) ও হাকিম হোসেন (৩০)আহত হয়। পরে পুলিশের উপর হামলাকারি খাইরুল ইসলাম, হাকিম হোসেন ও হাসেম আলিকে আটক করে পুলিশ।

দর্শনা থানার ওসি মো মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশ ২৬বোতল ফেনসিডিল উদ্ধার করতে গেলে এ ঘটনা ঘটে, ৩জনকে আটক করা হয়েছে,অভিযান অব্যাহত রয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়