শিরোনাম
◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১১:৪৪ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে স্বামী আটক

জাহিদুল কবির: যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে পিতার বাড়িতে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করার হুমকি দেয়ার ঘটনায় কোতয়ালি মোস্তফা বিশ্বাস (৪০) নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মোস্তফা যশোর সদর উপজেলার বসুন্দিয়া গাইদগাছি গ্রামের দুদো মিয়ার ছেলে। পুলিশ তাকে আটক করে শনিবার (৮ মে) আদালতের মাধ্যমে জেলহাতে পাঠিয়েছে। সদর উপজেলার কচুয়া রুপদিয়া এলাকার মতিয়ার মোল্লার মেয়ে নাহার বেগম ৭ মে মোস্তফাকে আসামি করে মামলা করেন।

নাহার বেগম (৩৬) কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিন বছর আগে মোস্তাফা বিশ্বাসের (৪০) সাথে তার বিয়ে হয়। বিষয়ে পর তার পিতার বাড়ি থেকে মোস্তফাকে প্রায় ১ লাখ টাকা দেয়া। কিন্তু মোস্তফা ওই টাকা নষ্ট করে ফেলে। পরে ব্যবসার জন্য ফের এক লাখ টাকার জন্য প্রায় সময় তার ওপর শারীরিক ও মানুষিক নির্যাতন চালাতে থাকে। সর্বশেষ গত ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বসুন্দিয়ার বাড়িতে ছিলেন। এ সময় মোস্তফা ১ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

তিনি টাকা দিতে পারবেন না বলে জানালে মোস্তফা কুদালের আছাড় দিয়ে পায়ে ও শারীরে আঘাত করে। সেই সাথে গালিগালাজ করতে থাকে। একই সাথে টাকা না এনে দিলে দ্বিতীয় বিয়ে করবে বলে হুমকি দিয়ে এক কাপড়ে পিতার বাড়িতে তাড়িয়ে দেয়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুপ্রভাত মন্ডল জানিয়েছেন, যৌতুক নিরোধ আইনে মামলা হওয়ার পর বাড়িতে অভিযান চালিয়ে মোস্তফা বিশ্বাসকে আটক করা হয়। পরে তাকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ