শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন পল পগবা

স্পোর্টস ডেস্ক : [২] বেশ কয়েক বছর ধরেই একটি খবর ঘুরে বেড়াচ্ছে, ফুটবলার পল পগবাকে নাকি দলে ভেড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ফরাসি মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে পা রাখতে পারেননি।

[৩] তবে পগবার আশা কিন্তু ছেড়ে দেয়নি রিয়াল। বরং তার প্রতি এখনও আগের মতোই আগ্রহ আছে লা লিগার চ্যাম্পিয়নদের। আর সেই আগ্রহ বাস্তব রূপ নিতে পারে আসন্ন গ্রীষ্ম মৌসুমে। স্প্যানিশ গণমাধ্যম ‘এএস’ দাবি করেছে এমনটাই।

[৪] অতীতেও এমন চেষ্টা করেছে রিয়াল। পগবা নিজেও বেশ আগ্রহী ছিলেন। বারবারই বলেছেন, সুযোগ পেলে রিয়ালের হয়ে খেলতে চান। কিন্তু ২৮ বছর বয়সী এই তারকাকে কিছুতেই ছাড়তে রাজি হয়নি তার ইংলিশ ক্লাব।

[৫] আসন্ন গ্রীষ্মে সব হিসেব-নিকেশ বদলে যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির শেষ বছরে পা রাখবেন পগবা। ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তার নতুন করে চুক্তির আলোচনাও শোনা যাচ্ছে না। - মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়