শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের দেশের ভ্যাকসিন নেবেন না কোহলি-রোহিতরা

স্পোর্টস ডেস্ক : [২] করোনার প্রকোপে বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এদিকে আগামী মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের ওই ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

[৩] তাই এই নিজ দেশ ছেড়ে দীর্ঘ সময় থাকা লাগবে ইংল্যান্ডে। এদিকে সফরের আগে করোনার ভ্যাকসিন দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে ভারতীয় কোভ্যাকসিন নয়, অক্সফোর্ডের কোভিশিল্ড নেবেন রবি শাস্ত্রীর শিষ্যরা।

[৪] এর পেছনে অবশ্য বিশেষ কারণও রয়েছে। করোনাভাইরাসের টিকা নিতে হয় দুই ডোজে। টিকার প্রথম ডোজ নেয়ার ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে নিতে হয় দ্বিতীয় ডোজ।

[৫] কিন্তু ভারত থেকে দেশীয় টিকার প্রথম ডোজ নিয়ে গেলে, দ্বিতীয় ডোজের সময় ভারতীয় ক্রিকেটাররা থাকবেন ইংল্যান্ডে। তখন দ্বিতীয় ডোজের টিকা পাওয়াতে বেশ জটিলতার মধ্যে পড়তে হবে কোহলিদের।

[৬] তাই খেলোয়াড়েরা সবাই যেন দ্বিতীয় ডোজের টিকা সহজে পেয়ে যান, তাই তাঁদের যুক্তরাজ্যের টিকাই দেওয়া হচ্ছে। ইংল্যান্ডে সহজেই অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনা যাবে—ভাবনাটা এমনই।

[৭] উল্লেখ্য, ভারতের আবিষ্কৃত কোভ্যাক্সিন নামক এই ভ্যাকসিন ভারতের ভয়ানক করোনার প্রজাতি রুখে দেওয়ার জন্য কার্যকরী বলে প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশেও এই ভ্যাক্সিন দেওয়া হচ্ছে।- ক্রিকেট ইন্ডিয়া ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়