শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে করোনার ভারতীয় ধরণ শনাক্ত: আইইডিসিআর

শিমুল মাহমুদ: [২] শনিবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন।

[৪]ভারতে এ মুহূর্তে করোনার তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে (B.1.617, B.1.617+S:V382L Ges B.1.618) B.1.618) এটাকে বলা হয় বেঙ্গল ভ্যারিয়েন্ট। কারণ এটা এখন পশ্চিমবঙ্গে বেশি পাওয়া যাচ্ছে।

[৫] বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। গেলো মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

[৬] জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেঙ্গল ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রবণতা বা রোগের তীব্রতা সৃষ্টির প্রবণতা নিয়ে বলার মতো তথ্য এখনো অজানা। এ নিয়ে নতুনভাবে আমাদের ভয়ের কিছু নেই যেখানে ইতোমধ্যে সাউথ আফ্রিকা ও অন্যান্য ভ্যারিয়েন্টের মাধ্যমে দেশে এইসব মিউটেন্ট ভাইরাস এদেশে বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়