শিরোনাম
◈ ১০ মিনিটেই দর্শক কমেছেন প্রায় ৪৪ হাজার! শেখ হাসিনার লাইভে আসলে কী ঘটেছিল? ◈ ফিফা আবারো বিতর্কে! প্রতিশ্রুতি সত্ত্বেও টাকা না পেয়ে সরব আমেরিকার ১১টি শহর ◈ শেখ হা‌সিনা ইস‌্যু‌তে আবার ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড়? ◈ একলাফে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম ◈ উজানের ঢলে উত্তাল তিস্তা: উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, চরাঞ্চলে আতঙ্ক ◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা ◈ ১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস ◈ শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব ◈ পবিপ্রবিতে শেখ হাসিনার পক্ষে তৎপরতার অভিযোগে তদন্তের মুখে শিক্ষকরা ◈ গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন ধস, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীর সব উন্নত দেশ মিলে যতো কার্বন নিঃসরণ করে, চীন একাই করে তার চেয়ে বেশি

আসিফুজ্জামান পৃথিল: [২] মোট বৈশ্বিক গ্রিন হাউস গ্যাসের ২৭ শতাংশই আসে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংক রোডিয়াম গ্রুপের পরিচালিত নতুন গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের তালিকায় চীনের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ১১ শতাংশ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটিয়েছে। আর ভারত থেকে ৬ দশমিক ৬ শতাংশ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটেছে। তালিকায় দেশটি রয়েছে তৃতীয় অবস্থানে। বিবিসি

[৩] বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতা না হলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াবে। রোডিয়াম গ্রুপ আরও বলছে, গত তিন দশকে চীনে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ তিন গুণের বেশি হয়েছে। চীন বিশ্বের অন্যতম জনবহুল দেশ। এ কারণে যুক্তরাষ্ট্রের তুলনায় মাথাপিছু হারে দেশটিতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কম।

[৪] ২০৬০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে চীন। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত জলবায়ু সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করবে তার দেশ। এই সম্মেলনেই তিনি ২০৬০ সালে তার দেশকে কর্বিন নিরপেক্ষ করার ঘোষণা দেন।

[৫] চীন জ্বালানি হিসেবে কয়লার ওপর নির্ভরশীল। দেশটিতে ১ হাজার ৫৮টি কয়লা খনি রয়েছে। দেশটি খনিগুলো বন্ধ তো করছেই না, বরং নতুন নতুন খনি আবিষ্কারের চেষ্টা করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়