শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌসুমের শুরুতেই রাজধানীর বাজারে একশ লিচুর দাম ৬০০ থেকে ৬৫০

শাহীন খন্দকার: [২] বাজারে আসতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। লিচুর পাশাপাশি পাওয়া যাচ্ছে পাকা আমও, যা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে। আজ শুক্রবার মহানগরীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, সোনারগাঁয়ের লিচু বাজারে কেনাবেচা শুরু হয়েছে। ব্যবসায়িরা জানিয়েছেন, রাজশাহী, নাটোরের পরেই সোনারগাঁওয়ের লিচুর মান ভালো। তবে দাম বেশি। একশ লিচু বিক্রি হচ্ছে ৬শ থেকে ৬৫০ টাকা দরে।

[৩] রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহ আলম বলেন, বাজার করতে এসে দেখি লিচু বিক্রি হচ্ছে। তাই একশ কিনলাম বাচ্চাদের জন্যে। দাম কত জানতে চাইলে তিনি বলেন, একশ লিচু কিনেছি ৬০০ টাকায়। মৌসুমের শুরু বলেই হয়তো, দাম একটু বেশি।

[৪] এদিকে কারওয়ান বাজার এলাকার ব্যবসায়ি আরমান আলী জানিয়েছেন, রাজশাহী ও নাটোরের লিচু বাজারে আসলেই লিচুর দাম কমে যাবে। তিনি জানান, এবার লিচুর ফলন ভালো হয়েছে। সহনীয় দামের মধ্যে লিচু কিনতে পারবেন ক্রেতারা।

[৫] পাকা আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা কেজিতে। কৃষিবাজারে আম বিক্রেতারা জানান, এক সপ্তাহ ধরে আম বিক্রি হয়েছে ২৫০ টাকা ৩০০ টাকা কেজিতে। এখন বিক্রি হচ্ছে দেড়শ থেকে ২শ টাকায়। সামনে আরও কমতে পারে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়