শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গেল ডোজ স্পুৎনিক লাইট অনুমোদন করলো রাশিয়া , দুই ডোজের টিকার চেয়ে বেশি কার্যকর

সালেহ্ বিপ্লব: [২] রাশিয়া বৃহস্পতিবার এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।  স্পুৎনিক ভ্যাকসিনেশন তাদের টুইট বার্তায় বলেছে, এই ভ্যাকসিন উদ্ভাবন এক বৈপ্লবিক ঘটনা।

[৩] দ্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) বলেছে, সিঙ্গেল ডোজের এই টিকা ৭৯ দশমিক ৪ ভাগ কার্যকর, যা বাজারে আসা অন্যান্য টিকার চেয়ে বেশি। এর দাম পড়বে ১০ ডলারেরও কম। সিএনবিসি

[৪] আরডিআইএফ আরও জানায়, স্পুৎনিক লাইটের তৃতীয় দফা ট্রায়াল শেষ পর্যায়ে। প্রায় ৭ হাজার মানুষ এতে অংশ নিচ্ছেন। ট্রায়াল চলছে রাশিয়া, সংযুক্ত আরব আমীরাত ও ঘানায়। ট্রায়ালের অন্তর্বতীকালীন ফলাফল এ মাসের শেষ দিকে পাওয়া যাবে। টাইমস অব ইন্ডিয়া

[৫] সিঙ্গেল ডোজ প্রয়োগ করে কম সময়ে বেশি মানুষকে টিকার আওতায় আনা যাবে, জানিয়েছে স্পুৎনিক কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়