শিরোনাম
◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার ◈ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: সংসদে জিএম সিরাজ ◈ বাংলাদেশের ভেতরে স্থলমাইন পুঁতছে কারা? সীমান্তবাসীর আতঙ্ক বাড়ছে ◈ মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায় ◈ আয়ের চেয়ে ৩২ গুণ বেশি খরচ বিটিভির ◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে পোড়া তেল দিয়ে খাদ্য তৈরি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ২৩ হাজার টাকা জরিমানা

স্বপন দেব: [২]বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (০৬ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোড, চৌমুহনা, কোর্ট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক পথ সভা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, রেজিস্টার বিহীন ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত পূবালী মেডিসিন কর্ণারকে ২ হাজার টাকা, সিটি ফুড বেকারীকে ১৫ হাজার টাকা, আনার মেডিকেল হলকে ১ হাজার টাকা, সিএনজি স্ট্যান্ডে অবস্থিত জনতা ষ্টোরকে ১ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত পূবালী ভেরাইটিজ ষ্টোরকে মূল্য তালিকা না রাখার দায়ে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

[৪] আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। উক্ত তদারকি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
[৫] ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহের আজ ছিল ৭ম দিন এবং শেষ দিন। বিশেষ সেবা সপ্তাহের কার্যক্রম মৌলভীবাজারের জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান কর্তৃক ট্রাকশো উদ্ধোধনের মাধ্যমে শুভ সূচনা করা হয়।

[৬] পুরো সপ্তাহ জুড়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারিক কার্যক্রম পরিচালনা, লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, ক্রয় ও বিক্রয় ভাউচার যাচাই, মূল্য তালিকা প্রর্দশন করা এবং হ্যান্ড মাইকের মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীবান্ধব স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। বিশেষ সেবা সপ্তাহে বাজার তদারকির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সর্বমোট ১৯ টি প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

[৭] বাজার তদারকির পাশাপাশি মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্যসমূহ (ট্রাক সেল) যথাযথ নিয়ম মেনে বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

[৮] উক্ত সেবা সপ্তাহের কার্যক্রম পরিচালনায় আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৌলভীবাজার ক্যাব কমিটি, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্য, খাদ্য বিভাগসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধবৃন্দ সহযোগিতা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়