শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতের প্রতিবেশি নেপালে রকেটের গতিতে বাড়ছে কোভিড সংক্রমণ

আসিফুজ্জামান পৃথিল: [২]পরবর্তী এপিসেন্টার হতে পারে ছোট দেশটি, বলছেন বিশেষজ্ঞরা।

[৩] নেপাল এমন এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যার সঙ্গে দেশটির মানুষ পরিচিত নন। হুহু করে বাড়ছে কোভিড সংক্রমণ, হাসপাতালগুলোতে উপচে পড়া ভীর, দেশটির প্রধানমন্ত্রী অন্য দেশগুলোর কাছে সহায়তা চাইছেন। দেশটিতে প্রতি ১ লাখ জনসংখ্যার ২০ জনের প্রতিদিন কোভিড শনাক্ত হচ্ছে। ২ সপ্তাহ আগে ভারতেও সংখ্যাটি একই ছিলো। সিএনএন

[৪] গত সপ্তাহান্তে নেপালের মোট পরীক্ষার ৪৪ শতাংশই পজিটিভ এসেছিলো। নেপাল রেড ক্রসের চেয়ারপার্সন ড. নেত্র প্রসাদ তিমসিনা এক বিবৃতিতে বলেন, ‘ভারতে যা হচ্ছে তা নেপালের ভবিষ্যত ভয়াবহতার দিকে ইঙ্গিত করছে। আমাদের ভবিষ্যতও ভয়ানক হতে পারে।’

[৫] বিশেষজ্ঞরা, জনসংখ্যার ঘণত্ব বিবেচনা করে, ভারতের পরিস্থিতিতে বাংলাদেশ পড়তে যাচ্ছে এমন ধারণা করেছিলেন। কিন্তু, বাংলাদেশ তা অতিক্রম করে এখন সংক্রমণ নিম্নমুখী। তবে এই ভবিষ্যতবানী কাজ করেছে নেপালের উপর।

[৬] নেপালের স্বাস্থ্যখাত খুব একটা শক্তিশারী নয়। মাথাপিছু চিকিৎসকের হিসেবে ভারতের চেয়ে তারা অনেক পিছিয়ে আছে। তাদের টিকা প্রদানের হারও ভারত থেকে কম। এখনও দেশটিতে বড় ধরণের পাবলিক ইভেন্ট, বিয়েশাদী বন্ধ হয়নি। ফলে তারা একটি বিপর্যয়ের দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়