শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে উদ্যোক্তাদের মাঝে ৬১ লাখ টাকার চেক বিতরণ

মঈন উদ্দীন: [২] প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর আওতায় রাজশাহী জেলার ১৩ জন উদ্যোক্তাদের মাঝে মোট ৬১ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। অনুষ্ঠানটি রাজশাহী জেলার বিসিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এর সঞ্চালনায় পরিচালিত হয়।

[৩] উদ্যোক্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পখাতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি তথা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নভেল করোনা পরিস্থিতির কারণে শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষে ঋণ পরিশোধ, জনবলের বেতন ভাতাদি এবং অন্যান্য দায়-দেনা পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উপর।

[৪] এ পরিস্থিতি মোকাবেলায় দেশের অর্থনীতি সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী এসব শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য স্বল্প সুদে (৪%) ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদানের লক্ষ্যে মোট ২০ হাজার কোটি টাকার ঋণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

[৫] জেলার বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাফর বায়েজীদ জানান, বিসিক ১৯৫৭ সাল থেকেই ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা প্রদান করে আসছে।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে লক্ষ্য কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় প্রধানমন্ত্রীর অনুদান বাবদ বিসিকের অনুকূলে বরাদ্দকৃত প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা’র মধ্যে রাজশাহী জেলায় মোট ২ কোটি টাকা ঋণ প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়