শিরোনাম
◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ১২:০০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার আবেদন পেয়েছি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: আইনমন্ত্রী

মহসীন কবির: [২]  করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ চেয়ে সরকারের কাছে তাঁর পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'দেশের বাইরে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন পেয়েছি। এখনো আমার কাছে পৌঁছায় নি। ফাইলটি পৌঁছালে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার (৬ মে) তিনি এ কথা বলেন। ডিবিসি টিভি ও কালেরকন্ঠ

[৩] বুধবার দিনগত রাত ১১টার দিকে আবেদনটি মন্ত্রণালয়ে সচিবদের কাছে এসেছে বলে জানান তিনি। আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। মানবিক দিক বিবেচনা করে যাচাই-বাছাই করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

[৪] এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংক্রান্ত একটি আবেদন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গিয়ে পৌঁছে দেন। আবেদনটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

[৫] এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানা গেছে। সরকারে অনুমতি মিললে আজ বৃহস্পতিবারের (০৬ মে) মধ্যেই খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

[৬] বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার উদ্দেশে লন্ডন রওনা করবেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৬ মে) যেকোনো সময় তাকে চার্টার্ড বিমানে করে সিঙ্গাপুর হয়ে লন্ডন নেয়া হবে। সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদল এবং পরিবারের সদস্যরাও থাকবেন।

 

  • সর্বশেষ