শিরোনাম
◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লীনা পারভীন: একঘেয়েমিজনিত রোগ থেকে মুক্তি পেতে মানুষ বেছে নেয় সাময়িক কিছু রাস্তা

লীনা পারভীন: জীবনটা কেমন যেন একটু অগোছালোভাবেই চলে যাচ্ছে। কোথাও কিছু ছন্দপতন হয়েছে। ঠিক কিছুই গুছিয়ে নিতে পারছি না। কেন পারছি না তার কারণ অনুসন্ধানের জন্য যেটুকু ধৈর্য প্রয়োজন সেটুকুও জমাতে পারছি না বা ইচ্ছে করছে না। মানুষের জীবনটাই বোধ হয় এমন। একঘেয়েমিজনিত রোগ থেকে মুক্তি পেতে সে বেছে নেয় সাময়িক কিছু রাস্তা। কিছুদিন যেতে না যেতে আবার সেগুলোও একঘেয়ে হয়ে ওঠে। আবার ছুটে চলা পুরাতনের দিকে। পুরাতনকে অনেক বেশি মূল্যবান লাগতে থাকে, নতুনকে মনে হয় অপ্রয়োজনীয়। অথচ পুরাতনের মাঝে যখন আর জীবনের তাল পাওয়া যাচ্ছিলো না তখন এই নতুনকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় মানুষ। মনে হয় এই নতুনকেই আমি খুঁজেছিলাম হাজার বছর ধরে।

এই নতুনকে আমি হারাতে চাই না কোনোভাবেই। আসলে মানুষের ভিতরে প্রতিনিয়ত চলে দ্বন্দ্বের খেলা। দ্বিধা ও দ্বন্দ্বের মাঝে আমরা হারিয়ে ফেলি ব্যক্তি আমার আসল চাহিদা। কী চাই আমি, কী চেয়েছিলাম আর যা পেয়েছি তাতেইবা কী পেতে চাইছি। যা পাই না তার জন্যই হাহাকার কাজ করে প্রতিনিয়ত। যাকে নতুন করে পেতে চাই তার মাঝে আসলে কতোটা চাই আর কী চাই। এমন অজানা প্রশ্নগুলো সামনে এলেই মানুষ দ্বিধার দোলনায় দুলতে থাকে। সহজ সমাধান নতুনকে ছুড়ে দিয়ে নিশ্চিত পুরানের কাছে আশ্রয় খুঁজে নেয়া। এদিকে নতুন ভাবতে থাকে, আশায় ফুলে ওঠে। নতুনের মাঝে নতুনকে নিয়ে নতুনত্ব দিয়ে সাজায় স্বপ্নের ভেলা। অবশেষে সেই ভেলায় সে একাই ভাসতে থাকে। আবারও হতাশায় ডুবে। অপ্রাপ্তির বাসনায় জ্বলতে থাকে। অপেক্ষায় থাকে আবারও কোনো সঠিক নতুনের। ফেসবুক থেকে আমিরুল

  • সর্বশেষ