শিরোনাম
◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতকে ৫১০ কোটি রুপির ওষুধ সহায়তা দিচ্ছে ফাইজার [২]কোম্পানিটির ইতিহাসে কোনও দেশকে দেওয়া এটিই সবচেয়ে বড় মানবিক সহায়তা

সুমাইয়া ঐশী: [৩] ৭০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ওষুধ ভারতে পাঠাচ্ছে ফাইজার। এই রেকর্ড পরিমাণ সহায়তার কথা সোমবার ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান অ্যালবার্ট বৌরলা। এই ওষুধগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিতরণ কেন্দ্রগুলো থেকে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। এনডিটিভি

[৪] এনিয়ে বৌরলা বলেন, ভারতের এ দুঃসময়ে মহামারি মোকাবিলায় দেশটির পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই খুব দ্রুতই এই ওষুধগুলোকে ভারতের পাঠানোর ব্যবস্থা করবো আমরা। তিনি আরও বলেন, আমরা এই ওষুধগুলোকে দান করছি যাতে ভারতের নাগরিকরা সরকারি হাসপাতালগুলো থেকে বিনামূল্যে ফাইজারের এই ওষুধগুলো পান। দেশটিতে এসব ওষুধ যথাযথ বণ্টন করা হচ্ছে কিনা তা তদারকিতে সরকারের পাশাপাশি এনজিওগুলোর সঙ্গেও আমরা ঘনিষ্টভাবে কাজ করবো। দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

[৫] ভারতের করোনা পরিস্থিতি এখন আন্তর্জাতিক পর্যায়ে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রায় ৩-৪ লাখ করোনা রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে, দৈনিক মৃত্যুর গণ্ডি ছাড়িয়েছে তিন হাজার। রোগীর চাপে দেশটিতে অক্সিজেনের পাশাপাশি দেখা দিয়েছে ওষুধের সংকটও। এ পরিস্থিতিতে দেশটিকে এ সহায়তা পাঠাচ্ছে বিশ্বের অন্যতম বড় ওষুধ সংস্থা ফাইজার। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়