শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরাণী আর মূর্খ বানিয়ে রাখার শিক্ষা ব্যবস্থা আধুনিক করা জরুরি

আরমান রহমান, ফেসবুক থেকে, পোস্ট সেহেরি চিন্তাভাবনাঃ আপনাদের কথা জানি না, কিন্তু আমি কোন মৌলিক চিন্তা বেশিদুর এগিয়ে নিতে পারি না. আমার কাজের ক্ষেত্রে সাইন্স বিষয়ক চিন্তা ও এক ই, তবে হ্যা, এদার কা মাল ওদার, অথবা হাল্কা আইডিয়া পেলে সেটাকে নিয়ে নাড়াচাড়া - এহেম, সে অন্য ব্যাপার. চিন্তার এই ডরফিজম আমি আবিস্কার করি সুইডেনে পড়তে গিয়ে. সব ক্ষেত্রেই নিজেকে চিন্তা করে কিছু লেখতে হোত, আমাদের মত বই থেকে মুখস্ত করে কিছু লেখার জো ছিল না।
আমার মনে হয় এইক্ষেত্রে আমাদের সময়ের তৈলাক্ত বাশ আর ছিদ্র পাত্রের ভুমিকা অপরিসীম।
আমার ১৪ বছরের মেয়ের বিজনেস স্টাডিতে এসাইনমেন্ট দিয়েছে বাবা মা সহ চার জনের একটা পরিবারের সাফারি টুরের বাজেট করে আনতে. সে একটা এক্সেল শিট বানিয়েছে সেখানে প্রাইস ব্রেক ডাউন করা হয়েছে, এই নিয়ে তার আগ্রহরের শেষ নাই, কোন দেশ থেকে কোথায় যাবে, কোন হোটেলে থাকবে ইত্তাদি. এদিকে আবার এই পরিবারের বাবা মা নিম্ন বেতনে চাকরি করে কাজেই সেই কথা মাথায় রেখে বাজেট ঠিক করতে হচ্ছে. সাফারি ট্যুর কোন দেশে করলে কম খরচে করা যাবে, কোন এয়ালাইন্স কম টাকায় নেয়, সে এক এলাহী কারবার. ওর উতসাহ দেখে ভাবছিলাম দেশে কি এখনো ইখতিয়ার উদ্দিন মোহাম্মাদ বীন বখতিয়ার খীলজী মুখস্ত করতে হয়? নাকি এই দেশের মত বলে " ইজিপ্সিয়ান সভ্যতার উপর আগামী সপ্তাহে প্রেসেন্টেসন রেডি করে আনবে"? বাচ্চারা নেট ঘেটে, বই পড়ে ইজিপ্সিয়ান সভ্যতা জেনে পাওয়ার পয়েন্টে স্লাইড বানায়, তারপরে ক্লাসের সামনে প্রেসেন্ট করে.
আশা করি কেরানী আর মূর্খ বানিয়ে রাখার শিক্ষা ব্যাবস্থা এতদিনে আধুনিক হয়েছে. এখন আর কাউকে ' আই বেগ মোস্ট রেস্পেক্টফুলি' লেখে 'ছূটি চাহিয়া আবেদন করিতে' হয় না।
  • সর্বশেষ
  • জনপ্রিয়