শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশেই করোনা সংক্রমণের হার নিম্নগামী, বাকি সব দেশেই দ্রুত বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা

আসিফুজ্জামান পৃথিল: [২] করোনা সংক্রমণের সাপ্তাহিক গ্রাফ লক্ষ্য করলে দেখা যায়, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। শুধু বাংলাদেশেই তা কমছে। একই প্রবণতা দেখা যাচ্ছে সক্রিয় রোগীর গ্রাফেও। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা সব দেশেই রোগটির প্রকোপ বেড়েই চলেছে।

[৩] ভারতে রোগী বাড়তে বাড়তে শনিবার ৪ লাখের কোটা অতিক্রম করে। রোববার তা কিছুটা কমলেও, কমার হার আশাব্যঞ্জক নয়। একই সঙ্গে ঊর্ধমুখী মৃত্যু ও সক্রিয় রোগীর গ্রাফও।

[৪] পাকিস্তানে প্রতিদিন ৫ হাজারের আশেপাশে করোনা রোগী শনাক্ত হচ্ছে। তবে দেশটির সংক্রমণ এখনও প্রথম স্রোতের চুঁড়াতে স্পর্শ করেনি। দ্রুত বাড়ছে সক্রিয় রোগী এবং মৃত্যু। ২৮ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক মৃত্যু ২০০ এর ঘর অতিক্রম করে।

[৫] বাংলাদেশের গ্রাফ লক্ষ্য করলে দেখা যায়, সংক্রমণের হার অত্যন্ত দ্রুত কমছে। কমছে সক্রিয় রোগী ও মৃত্যুও। নতুন রোগী ও সুস্থতার হারের তুলনাও আশাব্যাঞ্জক।

[৬] সর্বশেষ নেপালে শনাক্ত হয়েছেন দৈনিক সাড়ে ৫ হাজারের বেশি রোগী। দেশটির সক্রিয় রোগী ও মৃত্যুর হারও অনেক বেশি।

[৭] শুরুতে শ্রীলঙ্কায় রোগটি নিয়ন্ত্রণে থাকলেও এখন আকাশ স্পর্শ করছে। প্রতিদিনই হচ্ছে দৈনিক শনাক্ত ও মৃত্যুর রেকর্ড।

[৮] মালদ্বীপেও দৈনিক সংক্রমণ, মৃত্যু ও সক্রিয় রোগী যে কোনও সময়ের চেয়ে বেশি।

[৯] ভুটানে পুরো মহামারিকালীন মাত্র ১ জন মারা গেছেন। কিন্তু সে দেশেও প্রতিদিন সংক্রমণে রেকর্ড হচ্ছে। বাড়ছে সক্রিয় রোগীও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়